গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “আল কাউসার” এখন অনলাইনে

বেশ কিছুদিন ধরেই প্রয়োজন অনুভব করছিলাম সাইটটার। গত মাস দুয়েক আগে কথা হচ্ছিল আল কাউসার -এর মিডিয়া বিভাগের এক কর্মকর্তার সঙ্গে। তিনিও জানালেন যে, শীঘ্রই “আল কাউসার” পত্রিকা অনলাইনে পড়া যাবে।

অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে অনলাইনে আত্মপ্রকাশ করল গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “আল কাউসার”। এটি এমন একটি মাসিক পত্রিকা, যাকে নিয়ে এদেশের মুসলিম স্কলাররাও গর্ববোধ করেন।

কুরআন ও হাদীসের মানদন্ডে ইসলামের বিভিন্ন বিষয় গভীর বিশ্লেষণসহ উপস্থাপিত হয়ে এটিতে। এ পত্রিকাটি এখন অনলাইনে থাকায় ব্যক্তিগতভাবে আমি অনেক উপকৃত হচ্ছি এবং হবো, ইনশা’আল্লাহ। আশা করি অন্যরাও এ সাইটটি থেকে উপকৃত হবেন।

আল্লাহ তা’আলা মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার পরিচালক ও শিক্ষকবৃন্দকে এর উত্তম প্রতিদান দিন। আমীন।

লিংক:

সাইট: http://www.alkawsar.com/
সাইটের উদ্বোধন উপলক্ষ্যে পত্রিকাটির সম্পাদকীয়: http://www.alkawsar.com/article/610365cb46be8d4fb75ef13c79a6c0f

One Response to “গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “আল কাউসার” এখন অনলাইনে”

  1. icsm_arafat November 30, 2010 at 6:55 pm #

    আস সালামু আলাইকুম,
    ভাইয়া, আপনাকে ধন্যবাদ ধর্মীয় লিঙ্ক গুলোর আপডেট দেয়ার জন্য।

Leave a Reply:

Gravatar Image