প্রশ্ন : মসজিদের দেয়ালে ঘড়ি, ক্যালেন্ডার প্রভৃতি লাগানো কি ইসলাম সাপোর্ট করে?
প্রশ্ন : মসজিদের দেয়ালে কোনো কিছু যেমন নামাযের ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি লাগানো কি শরীয়ত সাপোর্ট করে? এতে কি মুসল্লীর ইবাদতের ধ্যান ভঙ্গ হয় না?
উত্তর : মসজিদের দেয়ালে, বিশেষ করে কিবলার দিকে, এমন কিছু লাগানো উচিৎ নয় যা মুসল্লির ধ্যান ভেঙে দেয়। রাসূলুল্লাহ স. বলেন,
لا ينبغي أن يكون في البيت شيء يشغل المصلي
ঘরে এমন কিছু রাখা উচিৎ নয় যা নামাযীর ধ্যান ভেঙে দেয়। (আবু দাউদ : ২০৩০, আলবানী বলেন : সহীহ)
আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. এক চাদরে নামায পড়লেন। তাতে কিছু ডিজাইন ছিল। নামায শেষে তিনি বললেন,
اذهبوا بخميصتي هذه إلى أبي جهم … فإنها ألهتني آنفاً عن صلاتي
এই চাদর নিয়ে আবু জাহমকে দিয়ে দাও। কেননা এটা আমকে এক মুহূর্তের জন্য নামাযের ধ্যান থেকে বিরত রেখেছিল। (বুখারী ও মুসলিম)
Read More
Recent Comments