Ques : Spreading legs to Qibla and passing in front of a Musalli
Ques : As salamu alaikum.
Hope you are well by the grace of Almighty Allah. I have some questions now-
- We consider it illegal to spread our legs towards Qibla while sitting or lying. Is this Haram or Khelaf-e-Adaab?
- I have observed in mosques that, if someone finishes his prayer while a person is still praying behind him, he usually waits until the other person finishes. Is this necessary? If necessary, how much (fardh, wajib etc)?
Read MoreQuestion : How to cure Ruhani sickness “Takabbur / Arrogance”?
Ques : One of my colleagues wants to know the ways to cure from the Takabbur / Arrogance / Ohongkar.
Ans : Walaikum Assalam.
Straightening the shoes of other Musallis outside the Masjid door was one of preferred method for this among our Akabirs. He can try that at home, office or Masjid. Thanks.
Read Moreপ্রশ্ন : ঘুমালে কিবলার দিকে পা চলে যায়। এতে কোনো গুনাহ হবে কি?
প্রশ্ন : আসসালামু আলাইকুম।
আমি ঘুমালে আমার পা কিবলার দিকে চলে যায়। এতে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। খুব চিন্তায় আছি।
উত্তর : ওয়ালাইকুম আসসালাম।
অনিচ্ছাকৃত ভাবে কিবলার অসম্মান হলে কোনো গোনাহ হবে না। ধন্যবাদ।
Read Moreপ্রশ্ন : শো-পিছ হিসেবে ঘরে নানা জীব-জন্তু,মানুষের প্রতিমুর্তি বা ছবি রাখা যাবে কিনা?
প্রশ্ন : আসসালামু আলাইকুম,
ভাই এখন ঘরে ঘরে একটা ফ্যাশন চালু হয়েছে যে শো-পিছের নাম দিয়ে ঘরে নানা জীব-জন্তু,মানুষের প্রতিমুর্তি বা ছবি রাখে।সুন্দর একটা শো-পিছ বা ছবি রাখাটা একটা ষ্ট্যাটাসের ব্যাপার হয়ে গেছে।
আমার প্রশ্ন হলো :
১.এ ব্যাপারে ইসলামের বিধান কি?
২.যে ঘরে বা রুমে শো-পিছ বা ছবি রাখা আছে সে ঘরে নামাজ পড়লে নামাজে কোন সমস্যা হবে কি?
৩.জীব-জন্তু/কার্টুন ওয়ালা বাচ্চাদেরদের খেলনা সম্পর্কে ইসলামেন কি বিধান?
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম কল্যান ও শান্তি দান করুন।
উত্তর : ওয়ালাইকুম আসসালাম।
জীব-জন্তুর প্রতিমূর্তি ঘরে রাখাকে রাসূল স. প্রচন্ড ঘৃণা করতেন। তা শোপিস, বাচ্চার খেলনা -যে কোনো আকারেই হোক না কেন। কোনো ঘরে জীবজন্তুর ছবি/প্রতিমূর্তি থাকলে সেখানে নামায পড়ার সময় তার ওপর কাপড় ইত্যাদি দিয়ে ঢেকে দিতে হবে, যদি নামাযের সময় সেখানে চোখ যাওয়ার মতো হয়। অন্যথায় না দিলেও চলবে। তবে সর্বাবস্থায় ঘরে ছবি/প্রতিমূর্তি রাখা মাকরূহ।
ধন্যবাদ।
সহায়ক লিংক :
http://yousufsultan.com/posts/humayun-ahmeds-article-about-sculpture-and-its-falsehood/
http://yousufsultan.com/posts/are-sculptures-allowed-in-islam-a-research/
http://yousufsultan.com/posts/use-of-smiley-and-emoticon-halal-or-haram/
প্রশ্ন : ওষ্ঠের নিচে যে দাড়ি আছে তা কেটে ফেলা কি ইসলাম সম্মত?
প্রশ্ন : আসসালামু আলাইকুম.ভাই আমার আপনার কাছে জানার ছিল একটা বিষয় সেটা হল… ওষ্ঠের নিচে যে বাচ্চা দাড়ি আছে এটা কি কেটে ফেলা ইসলাম সম্মত? বা ইসালামে এর হুকুম কি?
উত্তর : ওয়ালাইকুম আসসালাম। দাড়ি বা لحية এর সীমানা সম্পর্কে মোটামুটি কথা হলো, দাড়ি হচ্ছে شعر الخدين و الذقن বা দুই গাল ও থুতনির ওপরের চুল/পশম। আর থুতনি বলা হয় মুখের নিচের অংশটিকে। ওষ্টের নিচের অংশও এতে পড়ে যায়। কাজেই এখানে যে চুল হয় তাকে দাড়ির অন্তুর্ভুক্ত বলেই মনে করি। সুতরাং এটা কেটে ফেলা দাড়ি কেটে ফেলার মতোই হবে।
ধন্যবাদ।
Read MoreJuma Bayan | Islamic Manners : Part 2 | জুমার বয়ান : ইসলামী শিষ্টাচার : ২য় পর্ব
বিবরণ : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বাক্যটি অনেকবার আমরা শুনেছি। কিন্তু এর অর্থ ও স্বাদ উপলব্ধি করতে পেরেছি খুব কমই। ইসলাম যেভাবে স্রষ্টার ইবাদতের নির্দেশ দেয়, তেমনি স্রষ্টার সৃষ্ট মানুষের সাথে মিশে পারিবারিক ও সামাজিক জীবন কীভাবে পরিচালনা করতে হবে, সেটাও ইসলাম শেখায়। এমনি ব্যক্তিগত জীবনে সারা দিনের প্রতিটি কাজ কীভাবে করতে হবে, ইসলাম তা শেখায়। ইসলামের শেখানো এসব শিষ্টাচার আমরা না জানার কারণে আজ মুসলিম হওয়ার পরও আমাদের অনেক আচরণ একজন অমুসলিমের মতো। অথচ ইসলামের মূল আকর্ষণই ছিল মুসলমানদের আচার-ব্যবহার।
এই বয়ানটি ইসলামিক শিষ্টাচার -এর দ্বিতীয় পর্ব। এই পর্বে যা যা থাকছে :
১. কারো বাসায় ঢোকার সময় দৃষ্টি অবনত রাখা।
২. কারো বাসায় গিয়ে তার অসুবিধা হচ্ছে বুঝতে পারলে ফিরে আসা।
৩. বাসায় ঢোকার আগে জুতো জোড়া ঠিক করে নেয়া।
Read More
Recent Comments