Yousuf Sultan
  • Home
  • Articles
  • Ques-Ans
    • Ibadat
      • Faith/ Aqeedah
      • Purity/ Tahaarah
      • Prayer/ Salaat
      • Fasting/ Sawm
      • Charity/ Zakat
      • Hajj & Umrah
      • Travel/ Safar
      • Repentance/ Tawbah
      • Supplications/ Duaas
    • Mu’amalat
      • Money Matters
      • Business
    • Mu’asharat
      • Marriage/ Nikaah
      • Divorce/ Talaaq
      • Men
      • Women
      • Character
      • Manners/ Aadaab
      • Society and Culture
    • Others
      • Qur’an
      • Hadith
      • Sirat/ Prophet’s Life
      • Food & Nourishment
      • Inviting to Islam
      • Masjid/ Mosque
      • Inheritance/ Irth
      • Mathaahib/ Schools of Thought
    • Miscellaneous
  • Media
    • Presentation
    • Audio
      • Download Bayans
    • News
    • Islamic Links
    • Islamic Software
    • Books Reviews
    • Magazine
    • Darul Ulooms
  • Font Help
  • Ask Question
  • About us
    • About me
Home » Marriage/ Nikaah
Sep09 0

প্রশ্ন : বিয়ের পর হানিমুনে যাওয়া কি শরীয়তসম্মত?

Posted by Yousuf Sultan in Marriage/ Nikaah

প্রশ্ন : আচ্ছালামু আলাইকুম
বিয়ের পর “হানিমুন” করার ব্যাপারে শরিয়তের মতামত কি? দয়া করে জানালে ভাল হয়।

উত্তর : ওয়ালাইকুম আসসালাম।

শরীয়তের গন্ডি মেনে স্বামী-স্ত্রী কোথাও ঘুরতে গেলে শরীয়ত এতে বাধা দেবে না। আর শরীয়তের গন্ডি মেনে চলা সব ক্ষেত্রেই অপরিহার্য। তা ‘হানিমুন’ নামের কোনো ভ্রমণে হোক কিংবা অন্য কোনো ভ্রমণে হোক। ধন্যবাদ।

Read More
Sep09 0

প্রশ্ন : রেজিস্ট্রি ছাড়া বিবাহ হয়েছে কি?

Posted by Yousuf Sultan in Marriage/ Nikaah

প্রশ্ন : আসসালামু আলাইকুম
জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কাছে আমার বান্ধবীর বিষয়ে একটি প্রশ্ন রাখতে চাই। আমার বান্ধবী সম্প্রতি একটি ছেলেকে পরিবারের অমতে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। বিয়েতে সাক্ষী ছিলেন কাজী স্বয়ং আর অন্য একজন ব্যক্তি। বিয়েতে রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের আগে কাজীর শর্ত ছিলো, যেহেতু বিয়েতে রেজিস্ট্রি করা হচ্ছে না তাই পরবর্তিতে কেউ জিজ্ঞাসা করলে তারা এ বিয়ে অস্বীকার করবে। আমার বান্ধবীর সন্দেহ বিয়ে বৈধ হয়েছে কি না। উল্লেখ্য, তাদের মধ্যে কোন শারিরীক সম্পর্ক এখনও হয়নি। এমতাবস্থায় বিয়ে বৈধ হয়েছে কি না সে সম্পর্কে অতি দ্রুত জানাতে মর্জি হয়। কারণ, বনিবনা না হবার কারণে তারা এখন পরস্পর হতে বিচ্ছিন্ন হতে চায়। এমতাবস্থায় কি করণীয় তা দ্রুত জানাতে মর্জি হয়।

ধন্যবাদ

উত্তর:

ওয়ালাইকুম আসসালাম।

প্রথমত পরিবারের অমতে বিয়ে করে আপনার বান্ধবী একটি অসামাজিক কাজ করেছেন। যার ফল হয়ত তিনি ভুগছেন।

যাহোক। ইসলামে দুজন সাক্ষীর উপস্থিতিতে স্বামী-স্ত্রী কবুল বললেই বিবাহ হয়ে যায়। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করতে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। নতুবা আইনি কোনো সহায়তা পাবেন না আপনার বান্ধবী। ফলে তার স্বামীর অত্যাচারের সুযোগ তৈরি হতে পারে।

কাজী সাহেব যে অস্বীকার করার শর্ত রেখেছেন তা সম্পূর্ণ অনৈসলামিক। সাক্ষী রাখাই হয় বিয়েকে স্বীকৃতি দেয়ার জন্য।

আমার পরামর্শ থাকবে উভয় পরিবারকে রাজী করিয়ে একজন ভালো কাজী ডাকিয়ে বিয়েটা রেজিষ্ট্রি করিয়ে ফেলা। আশা করি আল্লাহ সহায় হবেন।

দোয়া করি।

Read More
Sep09 0

Question : Can a wife forgive her husband from Mahr?

Posted by Yousuf Sultan in Marriage/ Nikaah

Ques : Some days ago, someone asked me that her husband did not give her the money of mohorana. their marriage held in 1988. Now her husband does not have the ability to pay it. Will it be okay if she forgive her husband for money? or he must pay it?

Ans : Assalamu Alaikum.

If a wife forgives her husband from paying her mahr by her own, not under any pressure, then her husband will be forgiven. He’ll not have to pay it anymore. But if not, he’ll have to pay it.

Hope that answers your question.

Read More
Nov09 2

বিবাহের দেনমোহর কীভাবে নির্ধারণ করা হবে?

Posted by Yousuf Sultan in Marriage/ Nikaah

প্রশ্ন: দেনমোহর নির্ধারন করা হবে কিসের ভিত্তিতে? আমদের দেশে দেনমোহরের ক্ষেত্রে দেখা যায় ছেলে পক্ষ এটাকে কম রাখার চেষ্টা করে আর মেয়ে পক্ষ বাড়ানোর চেষ্টা করে। এটাকে আমার যুক্তিযুক্ত মনে হয়না। আর ইসলামে এর সঠিক নির্দেশনা থাকা উচিৎ। আর আমি সেটা জানতে আগ্রহী।
দেনমোহর কখন পরিশোধ করাতে হয়? উসুল সম্পর্কেও জানতে চাই।

খুব বেশী প্রশ্ন হয়ে গেল কি? আসলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি না। কিন্তু জানতে চাই।
যাজাকাল্লাহুখায়ের।

দেনমোহর নির্ধারন করা হবে কিসের ভিত্তিতে? আমদের দেশে দেনমোহরের ক্ষেত্রে দেখা যায় ছেলে পক্ষ এটাকে কম রাখার চেষ্টা করে আর মেয়ে পক্ষ বাড়ানোর চেষ্টা করে। এটাকে আমার যুক্তিযুক্ত মনে হয়না। আর ইসলামে এর সঠিক নির্দেশনা থাকা উচিৎ। আর আমি সেটা জানতে আগ্রহী। দেনমোহর কখন পরিশোধ করাতে হয়? উসুল সম্পর্কেও জানতে চাই। খুব বেশী প্রশ্ন হয়ে গেল কি? আসলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি না। কিন্তু জানতে চাই। যাজাকাল্লাহুখায়ের।

উত্তর: দেনমোহর নির্ধারণ হয় দু’পক্ষের আলোচনার ভিত্তিতে। এর সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত আছে; সর্বোচ্চ পরিমাণের কোনো সীমা নেই। এই যে ‘দু পক্ষের আলোচনা’ -এরও একটা ভিত্তি থাকে। তা হলো, পরিবারের সমপর্যায়ের অন্যান্য মহিলাদের দেনমোহর -যেমন, চাচী, ফুফু, খালা, বোন ইত্যাদি। রূপে, গুণে তারা যদি সমান হয়, তাহলে তাদের দেনমোহরের সাথে মিল রেখে একটা অঙ্ক নির্ধারণ করা যেতে পারে।

ইসলাম দেনমোহরের বিধান দিয়েছে নারীর জীবনের সিকিউরিটির জন্য। কোনো কারণে দাম্পত্য বন্ধন ভেঙে গেলে যেন তাকে পথে বসতে না হয় -সে জন্যই এ ব্যবস্থা। আমার অন্য এক লেখায় এটাকে অনেকটা লাইফ ইন্সুরেন্সের সাথে তুলনা করেছিলাম।

দেনমোহর নারীর অধিকার। এ থেকে তাকে বঞ্চিত করা যায় না। এ জন্যই বিবাহে কেউ যদি দেনমোহর নির্ধারণ নাও করে, কিংবা, এরকম বলে যে, ‘এ বিবাহে কোনো দেনমোহর থাকবে না’ -তবু তাতে দেনমোহর দিতে হয়।

দেনমোহরের দুটো পর্যায়। ১. নগদ ২. বাকী। বিবাহে পুরো দেনমোহর, বা, না পারলে, কিছু অংশ নগদে পরিশোধ করা উত্তম। (বিবাহের জন্য দেয়া গহনা ইত্যাদি নগদ দেনমোহরের অন্তর্ভুক্ত করা যেতে পারে।) আর অবশিষ্ট অংশ জীবনের কোনো না কোনো সময় অবশ্যই পরিশোধ করতে হবে। এ থেকে নারীকে বঞ্চিত করা উচিৎ নয়। তবে যদি নারীকে তালাক দেয়া হয়, বা তার মৃত্যু হয়ে যায় -তাহলে তাৎক্ষণিক তা পরিশোধ করে দিতে হবে।

দেনমোহর নির্ধারণের সময় সঙ্গতিপূর্ণ দেনমোহর নির্ধারণ করা উচিৎ। শুধু লোক দেখানোর জন্য কোটি টাকা দেনমোহর নির্ধারণ করা, এরপর, প্রথম রাতেই ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা মাফ করিয়ে নেয়া- এগুলো মানবতা বিবর্জিত ঘৃণিত কাজ। অতএব শুধু অঙ্কের দিকে না তাকিয়ে সামর্থ্যের দিকেও তাকানো উচিৎ।

প্রশ্ন: ইউসুফ ভাই, কিন্তু এ দিয়ে সামাজিক যে সমস্যা-” ছেলে পক্ষের দনমোহর কম রাখতে চাওয়া ও মেয়ে পক্ষের তা বাড়াতে চাওয়া” সমাধান হচ্ছে না। মেয়ের পরিবারের সমপর্যায়ের অন্যান্য মহিলাদের দেনমোহর -যেমন, চাচী, ফুফু, খালা, বোন ইত্যাদি। রূপে, গুণে তারা যদি সমান হয়, তাহলে তাদের দেনমোহরের সাথে মিল রেখে একটা অঙ্ক নির্ধারণ করা যেতে পারে।

এটা নির্ধারনের সময়ই তো সমস্যার শুরু হয়। এর চেয়ে স্পষ্ট কোন ইঙ্গিত কি নেই? ছেলের আর্থিক অবস্থা কি বিবেচ্য নয়?

উত্তর: ছেলের আর্থিক অবস্থা অবশ্যই বিবেচ্য। আমার মন্তব্যে তা ছুটে যাওয়ায় দুঃখিত। ছেলের আর্থিক অবস্থা বিবেচনায় রেখেই মোহরানা ঠিক রাখতে হবে। আমি শেষের দিকে বলেছি: “…সামর্থ্যের দিকেও তাকানো উচিৎ।” আসলে উভয় পক্ষের দিকটা লক্ষ্য রেখেই মোহরানা নির্ধারণ করা উচিৎ। মনে রাখা উচিৎ, নবীজী স. তাঁর স্ত্রী, কণ্যাদের ক্ষেত্রে কত অল্প অঙ্ক নির্ধারণ করেছিলেন। কাজেই কম মোহরানা নির্ধারণ কোনো সম্মানহানীর বিষয় নয়। আবার মোটা অঙ্ক নির্ধারণও কোনো গর্বের বিষয় নয়। এটা কোনো সওদা বা কেনা বেচা নয় যে যত বেশি মূল্য ধরা হবে, তত মান বাড়বে।

Read More
Aug02 2

তালাক ও মোহরানা – একটি মন্তব্য

Posted by Yousuf Sultan in Divorce/ Talaaq, Marriage/ Nikaah, Women

প্রথম আলো ব্লগে একটি পোষ্টে আলোচনা প্রসঙ্গে নিচের মন্তব্যটি করি। আর্কাইভ করে রাখার জন্য এখানে পোষ্ট করছি।

আমার মন্তব্য : আপু, পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমীন।
তবে দুটো পয়েন্ট নিয়ে একটু বলতে চাই..

১. আপনি বলেছেন, “স্বামীর সাথে র্নিজনবাস বা সহবাসের র্পূবে তালাকের ক্ষেত্রে – স্ত্রীর অভিভাবক স্ত্রীর তরফ থেকে মোহর মাফ করতে পারে”।

>> স্বামীর সাথে নির্জনবাসের পূর্বে তালাক হলে বিধান হলো, মোহর পূর্ব নির্ধারিত থাকলে স্ত্রী অর্ধেক মোহর পাবে। আর পূর্ব নির্ধারিত না থাকলে স্ত্রী কেবল কিছু উপটৌকন (জামা-কাপড় ইত্যাদি) পাবে। আর মোহর সর্বাবস্থায়ই স্ত্রীর অধিকার। মাফ করলে স্ত্রীই করবে। স্ত্রীর অসম্মতিতে তার পরিবার তার তরফ থেকে মাফ করাতে পারবে না।

Read More
May08 0

Attending marriage (Nikah)?

Posted by Yousuf Sultan in Marriage/ Nikaah, Society and Culture

Ques: Assalaamualaikum. I ‘M from india and v know how india is actually means OUT OF 10,000 PEOPLE v say 10-20 or more people will do nikah as per sunnah.
so my question is when we go for nikah, video graphy is there, and many kabira sins are there AND GOING TO NIKAH ceremony and sitting and eating dinner.
MUHAMMED(.S.W.S.)’s sunnah is to keep only one dish BUT THERE V SEE THERE ARE MANY DISHED(DIFFERENT KIND).I heard one aalim(tableeghi) SAYING IT IS NOT PERMISIBLE TO EAT( NOT HARAAM) BUT JUST in urdu( not pasandida) TO GO THERE AND EAT .JUST V SHOULD GIVE DAWAT AND COME.

Read More

Subscribe by Email

Enter your email address:

About us

The author of this blog is Yousuf Sultan. He had graduated (finished Takmil – which is equivalent to Masters in Islamic Studies) from Jamiya Shariyyah Malibag, Dhaka. Next he studied a specialized course on ‘Islamic Jurisprudence’ (Ifta) from the same institution. Read More..

Recent Posts

  • Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 2 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ২য় পর্ব
  • Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 1 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ১ম পর্ব
  • Juma Bayan : Riba – Interest : Part : 2 | জুমার বয়ান : রিবা / সুদ : ২য় পর্ব
  • Juma Bayan : Riba – Interest : Part : 1 | জুমার বয়ান : রিবা / সুদ : ১ম পর্ব
  • Juma Bayan : Keeping relation with relatives | জুমার বয়ান : আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখা

Recent Comments

  • Shuhas on প্রশ্ন : dolancer.com থেকে আয় শরীয়ত সম্মত কি না ?
  • মো: রাশিদুল হাসান খাঁন on Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 2 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ২য় পর্ব
  • Ashik Iqbal on নেপালের মিনার মিরাকল : মুসলমানদেরকে ধোঁকায় ফেলার আরেকটি স্টেপ
  • asif on নেপালের মিনার মিরাকল : মুসলমানদেরকে ধোঁকায় ফেলার আরেকটি স্টেপ
  • Mostofa on আল কুরআন মোবাইল সফটওয়্যার ও বাংলা ভিডিও টিউটোরিয়াল

Recent Tweets

  • Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 2 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ২য় পর্ব http://t.co/zPfx0c5b 2 weeks ago
  • Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 2 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ২য় পর্ব http://t.co/dKW7vY5I 2 weeks ago
  • More updates...

Posting tweet...

© 2011 Yousuf Sultan | Designed by Shabaka Soft