আরবী বই/কিতাব ডাউনলোডের কয়েকটি ওয়েব লিংক
১. পিডিএফ বুকস ডট নেট : এই সাইটটি আরবী পিডিএফ বইয়ের এক বিরাট সমাহার। প্রায় যে কোনো বই খুঁজলে এখানে পাওয়া যাবে। যারা গবেষণা করেন এবং বিশ্বের বিভিন্ন লাইব্রেরীর বই স্টাডি করার প্রয়োজন পড়ে, তারা এই সাইটে গিয়ে কাঙ্ক্ষিত বইটি খুঁজে বের করে ডাউনলোড করে নিতে পারেন। কোনো বই না পাওয়া গেলে এখানে রেজিস্টার করে বইটির নাম লিখে পোষ্ট দিলে কেউ না কেউ তা খুঁজে দিতে সাহায্য করবেন।
লিংক : http://www.pdfbooks.net/vb/
Read Moreরেকর্ডেড লাইভ ডিসকাশন : রোযার আহকাম ও মাসায়েল
বিবরণ : এই বক্তব্যটি www.qoumi.com এর চতুর্থ লাইভ ডিসকাশন। এতে রোযার নিয়্যত থেকে শুরু করে যাবতীয় মাস’আলা মাসায়েল আলোচনা করা হয়েছে। আশা করি উপকৃত হবেন।
অডিও :
Read Moreরেকর্ডেড লাইভ ডিসকাশন : www.qoumi.com এর লক্ষ্য ও উদ্দেশ্য
এই বক্তব্যটি www.qoumi.com এর প্রথম লাইভ ডিসকাশন। অনেক স্বপ্ন, আবেগ আর উচ্ছ্বাস জড়িয়ে আছে এতে। হয়ত একদিন স্মৃতির পাতাগুলো যখন উল্টাবো, তখন এই বক্তব্যের কথা মনে করে আল্লাহর কাছে দু হাত তুলে ‘আলহামদুলিল্লাহ’ বলব। আল্লাহ আমাদের সামনে এগিয়ে যাওয়ার তাওফীক দিন। আমীন।
অডিও :
Read Moreবাংলাদেশের প্রথম অনলাইন মাদ্রাসা www.qoumi.com
আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম অনলাইন মাদ্রাসা এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ইন্টারনেটের মাধ্যমে কুরআন শিক্ষা দেয়া এখন বাংলা ভাষাতেই সম্ভব হচ্ছে। Qoumi.com এর কয়েকটি লিংক নিম্নে দেয়া হলো।
হোম পেইজ : http://www.qoumi.com/
লাইভ ডিসকাসন : (প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল ৫.৩০-৬.০০) : http://www.qoumi.com/article/id/4.html
অনলাইন কুরআন ক্লাস : Paltalk : প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল ৩.৩০-৪.৩০ এবং রাত ১০.৩০-১১.৩০
Paltalk রুম : Religion >> Islam >> Dars e Quran Islamic Education
রেকর্ডেড লাইভ ডিসকাসন : http://www.qoumi.com/article/id/6.html
Read Moreআমার ডায়েরি ০৭/০৮/২০১০ | www.qoumi.com এর উদ্বোধন এবং বড়দের বড় নসীহত
গত বেশ কিছুদিন প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে। তাই নিয়মিত ডায়েরি লেখা হচ্ছে না। গতকাল পল্লবীতে মারকাযুদ দাওয়ার কাছেই একটি বাসায় এক দোয়ার মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল আমাদের বহু আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম অনলাইন ইসলামিক একাডেমি বা মাদ্রাসা www.qoumi.com.
উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন সর্বজনশ্রদ্ধেয় মুফতি আব্দুল মালেক সাহেব। তার জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠানটির শোভা বাড়িয়ে দেয়। রাস্তায় জ্যাম থাকায় শেষদিকে আমাদের সাথে যোগ দেন শাবাকা সফট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা শামসুল হক সিদ্দিক।
Read Moreমজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ওয়েবসাইট চালু হয়েছে
আলহামদুলিল্লাহ আজ আমি খুব খুশি। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatul-haq.com আজ থেকে পূর্ণ মাত্রায় চালু হয়েছে। বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় কওমী মাদ্রাসাকেন্দ্রিক ওয়েবসাইট হিসেবে এটিকে গণ্য করা যেতে পারে। গুলশান কেন্দ্রীয় মসজিদের খতীব ও যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নামে সাইটটির নাম রাখা হয়েছে dawatul-haq.com.
Recent Comments