ওয়েবে আরেকটি ইসলামী পত্রিকার আত্মপ্রকাশ : Songskar.com
গতকাল একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েব ওয়ার্ল্ডে নিজেদের অবস্থান নিশ্চিত করে মাসিক সংস্কার (Songskar.com). উত্তরার ৪ নম্বর সেক্টরে সংস্কারের অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কার পরিবারের পাশাপাশি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড.মিনহাত আতিয়্যাহ, ডিরেক্টর, কুয়েতি সংস্থা (নামটা জানতে পারি নি); ড.আব্দুস শহীদ, ডিরেক্টর, ফুরকান সংস্থা; ড.শামসুল হক সিদ্দীক, চেয়ারম্যান, শাবাকা সফট লিমিটেড; আমি এবং মো: শরীফুল আলম (ত্রিভুজ), সিও, শাবাকা সফট লিমিটেড।
অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কার সম্পাদক মু.ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের পত্রিকাটি ১৯৯৭ সন থেকে শুরু হয়েছে। আমরা জানি, নি:সন্দেহে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম। প্রিন্টেড ম্যাগ যে কোনো জায়গায় সহজে বহনযোগ্য। গরীব-ধনী, শহর-গ্রাম সবজায়গায় সহজে পৌঁছে যায়। অথচ ওয়েব মিডিয়া এর ব্যতিক্রম। এর জন্য প্রয়োজন কম্পিউটার ও ইন্টারনেট। যা এখনো সর্বসাধারণের নাগালে নয়। তবু আমাদের এই পদক্ষেপ নেয়ার কারণ, প্রবাসী বাঙালী পাঠকদের কাছে পোঁছানো। প্রবাসে বসেও যেন তারা সংস্কার পত্রিকাটি পড়তে পারেন, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।
Read Moreগবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “আল কাউসার” এখন অনলাইনে
বেশ কিছুদিন ধরেই প্রয়োজন অনুভব করছিলাম সাইটটার। গত মাস দুয়েক আগে কথা হচ্ছিল আল কাউসার -এর মিডিয়া বিভাগের এক কর্মকর্তার সঙ্গে। তিনিও জানালেন যে, শীঘ্রই “আল কাউসার” পত্রিকা অনলাইনে পড়া যাবে।
অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে অনলাইনে আত্মপ্রকাশ করল গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “আল কাউসার”। এটি এমন একটি মাসিক পত্রিকা, যাকে নিয়ে এদেশের মুসলিম স্কলাররাও গর্ববোধ করেন।
Read More


Recent Comments