ইসলামপ্রিয় গবেষকদের জন্য দুটি সফটওয়্যার (আরবী) | জাওয়ামিউল কালিম ও মাকতাবা শামেলা (অফিসিয়াল সংস্করণ)
আজ যে দুটি সফটওয়্যার নিয়ে লিখছি, সেগুলো নিয়ে পৃথক পোষ্ট দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু আজ দিব কাল দিব করে আর হচ্ছেই না। তাই আজ এক পোষ্টের মধ্যেই সংক্ষেপে দুটির বিবরণ ও ডাউনলোড লিংক দেয়া হচ্ছে।
১. জাওয়ামিউল কালিম :
এই সফটওয়্যারটি মূলত হাদীস নিয়ে গবেষণার জন্য। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :
- ১. প্রকাশিত ও অপ্রকাশিত মিলিয়ে ১৪০০ গ্রন্থ
- ২. যে কোনো হাদীসের শুরু, শেষ, ভেতরের অংশ, মারফু, মাওকুফ, কুদসী ইত্যাদি বিভিন্ন ভাবে খোঁজার সুবিধা।
- ৩. খোঁজকৃত হাদীসের তাখরীজ, শাওয়াহেদ ইত্যাদি জানার ব্যবস্থা।
- ৪. হাদীসের মতন ১৪০০ কিতাবে কত জায়গায় কতভাবে আছে, তা ছক আকারে জানা।
- ৫. হাদীসের সব সনদ ছক আকারে দেখা। সনদের বিভিন্ন স্তরে বর্ণনাকারীদের স্তরানুসারে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। যেমন, শক্তিশালী বর্ণনাকারীদের জন্য সবুজ রং, দুর্বলদের জন্য লাল ইত্যাদি। এতে সহজেই এক নজরে কোন বর্ণনাকারীর জন্য হাদীসটি দুর্বল হয়েছে তা জানা যায়।
- ৬. হাদীসের সব সনদ এর মধ্যে কয়টি সহীহ, কয়টি দয়ীফ, কয়টি মাওদু, কয়টি মুনকার তা এক নজরে দেখে নেয়া।
- ৭. সনদের ছকে বা হাদীসের শুরুতে যে কোনো বর্ণনাকারীর নামের ওপর ক্লিক করলে তার সম্পর্কে এক নজরে বিস্তারিত জানতে পারে। তার জন্ম, মৃত্যু, শিক্ষক, ছাত্র, পরিবার, বংশ, তার সম্পর্কে বিশিষ্টজনদের মতামত ইত্যাদি সব একনজরে জানতে পারা।
- ৮. বিষয়ভিত্তিক হাদীস অনুসন্ধান।
আল কুরআন মোবাইল সফটওয়্যার ও বাংলা ভিডিও টিউটোরিয়াল
আমাদের প্রতিদিন পথে-ঘাটে ট্রাফিক জ্যামে কত সময়ই না নষ্ট হয়। কখনো ঘুমিয়ে, কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে, কখনো অযথাই বসে থেকে আমরা সময় পার করে দিই। অথচ আমাদের প্রতিটা মুহূর্তই অত্যন্ত মূল্যবান। একটি মুহূর্তও এভাবে হেলায় কাটিয়ে দেয়ার যোগ্য নয়।
আমাদের অনিচ্ছায় তবু এভাবে প্রতিদিনই আমাদের অনেক সময় হেলায় কেটে যায়। আমরা চাইলেই কিন্তু এই সময়গুলোকে মূল্যবান সময়ে পরিণত করতে পারি। পরিণত করতে পারি এমন সময়ে, যেগুলো একদিন আমাদের গর্বের কারণ হতে পারে।
হ্যাঁ। আমরা কুরআন পড়ে, গুরুত্বপূর্ণ ইসলামী বই পড়ে সময়গুলো পার করতে পারি। এতে একই সাথে ক্লান্তি দূর হবে, বোরিংনেস দূর হবে, আবার এ সময়টুকুতে সওয়াবও অর্জন হবে।
কিন্তু সমস্যা হলো, আমাদের সাথে সব সময় আল কুরআন বহন করা সম্ভব হয় না। বই-পত্র সাথে নিয়ে সবসময় ঘোরা যায় না। কাজেই মোবাইলে যদি আমরা আল কুরআন ও প্রয়োজনীয় ই-বুক রেখে দিই, অবসরে সেগুলো আমাদের অনেক কাজে আসতে পারে।
Read Moreরমজান : ভালো কাজে মনযোগী হওয়ার মাস | একটি টাস্কলিস্ট
রমজান মাস একেবারে দ্বারপ্রান্তে। এ মাসে যে যত বেশি সম্ভব নিজেকে ইবাদতের সাথে যুক্ত রাখার চেষ্টা করব। ভালো কাজ বেশি বেশি করব। খারাপ কাজ পরিত্যাগ করব। এ মাসটা আমাদের জন্য ট্রেইনিংয়ের মাস। যে ট্রেইনিং নিয়ে আমরা আরো একটি বছর ভালো কাজে কাটিয়ে দিতে পারব, ইনশা’আল্লাহ।
রমজান মাসে ভালো কাজ বেশি বেশি করার জন্য একটি টাস্ক লিস্ট বানিয়েছি। মূলত ILoveAllah.com এর তেরিকৃত একটি টাস্ক লিস্ট থেকে অনুপ্রাণিত হয়েই এটি করা হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
আমি তাদের করা টাস্ক লিস্টটাকে বাংলায় অনুবাদ করে কিছু সংযোজন-বিয়োজন করেছি। এবং দ্বিতীয় পৃষ্ঠায় কিছু আমলের সংক্ষিপ্ত ব্যখ্যা দিয়েছি। উপকৃত হলে দোয়াতে স্মরণ রাখার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সৎ উদ্দেশ্য সফল করুন এবং সফলতা দান করুন। আমীন।
Read Moreসফটওয়্যার রিভিউ : ওয়েব ফিল্টারিং : আপনার শিশুর হাতে তুলে দিন নিরাপদ ও নিয়ন্ত্রিত ইন্টারনেট
তথ্য-প্রযুক্তির অব্যাহত উৎকর্ষতা পুরো বিশ্বটাকে আমাদের মুঠোয় পুরে দিয়েছে। পড়াশোনা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, ধর্ম-কর্ম সব চলে ইন্টারনেটে। আলো আসার আশায় তাই আমরা ইন্টারনেট তুলে দিচ্ছি আমাদের কোমলমতি শিশু-কিশোরদের হাতে। সাইবার ক্যাফে গড়ে তুলছি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট এ্যাক্সেস দিচ্ছি। জেগে জেগে স্বপ্ন দেখছি একটি তথ্য-প্রযুক্তি নির্ভর আগামী প্রজন্মের।
কিন্তু সম্প্রতি সাইবার ক্রাইম রিপোর্টগুলো আমাদের সোনালী স্বপ্নের আশু ভঙ্গনের অশনি সংকেত শোনাচ্ছে। পর্ণোগ্রাফি, হ্যাকিং, ফিসিং, অস্ত্র প্রদর্শনী, ড্রাগ ইত্যাদি বিভিন্ন কারণে ইন্টারনেট এখন শিশু-কিশোরদের জন্য সবচেয়ে অনিরাপদ প্রযুক্তি। শিশুর কোমল মস্তিস্ক সহজেই বিকৃত করতে পারে এ প্রযুক্তি।
শিশু-কিশোরদের অবাধ যৌনাচরণ, ড্রাগ এ্যাডিকশন, ক্রিমিনাল এ্যাকটিভিটি – এ সব কিছুর জন্য অনেকটাই দায়ী বর্তমান ইন্টারনেট। আমাদের দেশের প্রেক্ষাপটে হয়ত আমার এ দাবীটা এখনই সবাই মেনে নিতে পারবেন না। হয়ত বলবেন, ইন্টারনেটের চেয়ে হলিউড আর বলিউডের প্রভাব কম কীসে? কিন্তু বিশ্বের অন্যান্য দেশের পরিসংখ্যান এটাই বলে যে, যত দ্রুত এ দেশে ইন্টারনেট ছড়িয়ে যাবে, তত দ্রুত এটি বলিউড-হলিউডের চেয়ে বেশি ভয়ংকর ও ক্ষতিকর হয়ে দাঁড়াবে।
ইন্টারনেটের ভালো দিক অবশ্যই আছে। কিন্তু শিশু-কিশোরের সে সব ভালো দিকগুলোতে আটকে রাখা খুব কঠিন ব্যাপার। বর্তমান বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক ইন্ডাস্ট্রি হলো পর্ণো ইন্ডাস্ট্রি। সার্চ ইঞ্জিনসহ সব বড় বড় জনপ্রিয় সাইটই পর্ণো ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে কাজ করে।
Read MoreZekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি
মাকতাবা শামেলার কল্যানে আরবি তাফসির, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, জীবনী ইত্যাদি গ্রন্থাদি মাউসের ক্লিকের সাথেই এক্সেস করা যাচ্ছে। খোঁজা যাচ্ছে সব গ্রন্থে একসঙ্গে, কিংবা, পৃথক ভাবে। চল্লিশ, পঞ্চাশ খন্ড সম্বলিত কিতাবের পৃষ্ঠা খুঁজে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা এখন মুহূর্তের ব্যাপার।
বাংলায় এরকম কিছু আশা করছিলাম অনেক দিন ধরেই। অন্তত, কুরআন শরীফের শুধু অনুবাদটা যদি এভাবে পাওয়া যেত! যদি তাতে বাংলা লিখে সার্চ করে আরবী আয়াত সহ পেয়ে যেতাম, আবার আরবি লিখে সার্চ করে বাংলা অনুবাদ সহ পেয়ে যেতাম! সে আশাই করতাম এত দিন।
এর মধ্যে যে একটি সফটওয়্যারও সে রকম সুবিধা দিতে পারে নি, তা কিন্তু বলছি না। বছর পাঁচেক আগে জাকারিয়া ভাইয়ার মা‘আরেফুল কুরআন সফটওয়্যারটি সর্বপ্রথম সে সুবিধা নিয়ে এসেছিল। তখন ছিলাম আবুধাবীতে। যতদূর মনে পড়ে, জাকারিয়া ভাইয়ার সফটওয়্যারটির উদ্বোধন আবুধাবীতেই হয়েছিল। বিভিন্ন তাফসীর মাহফিল, ইফতার পার্টি ও বাঙালীদের সমাবেশে তার সফটওয়্যারটির সিডি পাওয়া যেত। আমার কপিটি জাকারিয়া ভাইয়ার পক্ষ থেকে ‘হাদিয়া’ ছিল।
সে সময় খুব খুশি হয়েছিলাম আমি। সফটওয়্যারটি দিয়ে বাংলা বিজয় অক্ষরে লিখে সার্চ করা যেত কুরআনের বাংলা অনুবাদে। যেমন, ‘নামায’ লিখে সার্চ করলে কুরআন শরিফের অনুবাদে কত জায়গায় ‘নামায’ শব্দটি আছে, কোন কোন সুরায় আছে, তা জানিয়ে দিত সফটওয়্যারটি। আর সিডি ঢুকিয়ে চালালে আরবি আয়াতটাও জানা যেত, তবে তা ছিল ইমেজ ফরম্যাটে। যার কারণে আরবি লিখে সার্চ করার কোনো অপশন ছিল না তাতে।
Read Moreহাদীসের অথেনটিসিটি চেক করুন আপনার গুগল টক থেকেই..
হাদীসের অথেনটিসিটি চেক করতে এক সময় কত ঘামই না ঝড়াতে হত। বড় বড় কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়েও সঠিক সিদ্ধান্তে পৌঁছানো কষ্টকর হয়ে যেত। প্রযুক্তির কল্যানে এখন হাদীসের অথেনটিসিট চেক করা কত সহজ হয়ে গেছে!
হাদীসের অথেনটিসিটি চেক করার জন্য যা যা করতে হবে:
Read More
Recent Comments