আমার ডায়েরি : ০৭/১০/২০১০ : সালমান খান, খান একাডেমী এবং আমাদের প্রেরণা
বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খানের খান একাডেমী গুগলের ‘পৃথিবীকে বদলে দিতে পারে এমন পাঁচটি আইডিয়ার‘ মধ্যে শিক্ষা বিভাগের পুরস্কার জিতে নিয়েছে। গুগল প্রায় দুই বছর যাচাই বাছাই করে ৫ টি সাইটকে পৃথিবীকে বদলে দেয়ার হাতিয়ার হিসেবে নির্বাচন করেছে। এর মধ্যে শিক্ষা বিভাগে জায়গা করে নিয়েছে খান একাডেমী। জিতেছে কয়েক কোটি টাকা।
বাংলাদেশের পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার (লিংক : ১ | লিংক : ২) দুই তিন দিন আগে চ্যাটিংয়ের সময় ছোট ভাই খান একাডেমীর লিংক দিয়েছিল। সাইটটার নাম কোথাও শুনেছি মনে হচ্ছিল। কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোথায় শুনেছি। পরে একদিন পর মনে পড়ল, আরো দুই তিন দিন আগে বাসে বসে গুগলের অফিসিয়াল ব্লগ পড়তে গিয়ে খান একাডেমী সম্পর্কে জেনেছিলাম।
যাই হোক, লিংক পেয়ে খান একাডেমীতে ঢুঁ মারলাম। বুঝলাম, সাইন্স ও ম্যাথমেটিক্সের ছাত্রদের জন্য সাইটটি বেশ উপকারী। সালমান সাহেব দীর্ঘ সাত বছরে সাইন্স ও ম্যাথমেটিক্সের নানা বিষয় নিয়ে সতের শ’র বেশি ভিডিও সাইটটিতে রেখেছেন। প্রায় দশ মিনিট ব্যাপী প্রতিটি ভিডিওতে তিনি খুব সহজে অনেক কঠিন কঠিন বিষয় তুলে ধরেছেন। ফলে শিক্ষার্থীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন।
তার সম্পর্কে পড়তে গিয়ে জানতে পারি, এক কাজিনকে ইন্টারনেটের মাধ্যমে পড়াতে গিয়ে তাকে প্রথম এ ধরনের ভিডিও করতে হয়েছিল। পরে অন্য অনেকে এসব ভিডিও চাইলে
Read Moreরমজান : ভালো কাজে মনযোগী হওয়ার মাস | একটি টাস্কলিস্ট
রমজান মাস একেবারে দ্বারপ্রান্তে। এ মাসে যে যত বেশি সম্ভব নিজেকে ইবাদতের সাথে যুক্ত রাখার চেষ্টা করব। ভালো কাজ বেশি বেশি করব। খারাপ কাজ পরিত্যাগ করব। এ মাসটা আমাদের জন্য ট্রেইনিংয়ের মাস। যে ট্রেইনিং নিয়ে আমরা আরো একটি বছর ভালো কাজে কাটিয়ে দিতে পারব, ইনশা’আল্লাহ।
রমজান মাসে ভালো কাজ বেশি বেশি করার জন্য একটি টাস্ক লিস্ট বানিয়েছি। মূলত ILoveAllah.com এর তেরিকৃত একটি টাস্ক লিস্ট থেকে অনুপ্রাণিত হয়েই এটি করা হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
আমি তাদের করা টাস্ক লিস্টটাকে বাংলায় অনুবাদ করে কিছু সংযোজন-বিয়োজন করেছি। এবং দ্বিতীয় পৃষ্ঠায় কিছু আমলের সংক্ষিপ্ত ব্যখ্যা দিয়েছি। উপকৃত হলে দোয়াতে স্মরণ রাখার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সৎ উদ্দেশ্য সফল করুন এবং সফলতা দান করুন। আমীন।
Read Moreইন্টারনেটে ইসলাম প্রচারের কিছু টিপস

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" (৪১:৩৩)
ইন্টারনেট আবিষ্কৃত হয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এক যুগের বেশি সময় ধরে। তথ্য-প্রযুক্তির দ্রুত আদান প্রদানের মাধ্যম হিসেবে এর জনপ্রিয়তা এখন শীর্ষে। ইন্টারনেট মিডিয়াই একমাত্র মিডিয়া যেখানে লেখক ও পাঠকের মধ্যে সরাসরি তাৎক্ষণিক অনুভূতির আদান-প্রদান সম্ভব। ফলে, সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ইন্টারনেট মিডিয়াই এখন সবচেয়ে জনপ্রিয় মিডিয়া।
মিডিয়া সবসময়ই দুই পক্ষের মাঝে মাধ্যম হিসেবে কাজ করে। প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া বা ওয়েব মিডিয়া -সবকটির ক্ষেত্রে একই কথা। দুই পক্ষের প্রথম পক্ষ লেখক, প্রেরক বা উপস্থাপক। আর দ্বিতীয় পক্ষ পাঠক বা প্রাপক। প্রথম পক্ষ এটাকে যেভাবে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে তা সেভাবেই কাজ করে। প্রথম পক্ষ যদি একে মানবতা ও নৈতিকতার পক্ষে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে সে কাজটিই তুলে ধরে মিডিয়া। আবার প্রথম পক্ষ যদি একে অশ্লীলতা ও নোংড়ামির পক্ষে কাজে লাগাতে চায়, দ্বিতীয় পক্ষের কাছে মিডিয়া তা-ই তুলে ধরে।
Read More
Recent Comments