মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ওয়েবসাইট চালু হয়েছে

আলহামদুলিল্লাহ আজ আমি খুব খুশি। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatul-haq.com আজ থেকে পূর্ণ মাত্রায় চালু হয়েছে। বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় কওমী মাদ্রাসাকেন্দ্রিক ওয়েবসাইট হিসেবে এটিকে গণ্য করা যেতে পারে। গুলশান কেন্দ্রীয় মসজিদের খতীব ও যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নামে সাইটটির নাম রাখা হয়েছে dawatul-haq.com.

এই সাইটটিতে বর্তমানে যেসব বিভাগ রয়েছে :

  • সংবাদ
  • বই-পত্র
  • প্রবন্ধ-নিবন্ধ
  • দাওয়াতুল হকের মাদ্রাসাসমূহ
  • অডিও
  • ইভেন্ট
  • বুখারী শরীফের ক্লাস, বিভিন্ন ওয়াজ ইত্যাদি সরাসরি সম্প্রচার, যা সাইটটির হোম পেইজ থেকে এ্যাক্সেস করা যাবে।

সাইটটির বিভিন্ন কনটেন্ট একটু একটু করে আপলোড করা হচ্ছিল অনেক দিন ধরেই। আজই প্রথম রাত ৯টায় যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে বুখারী শরীফের ক্লাস সরাসরি সম্প্রচার করা হয়।

শাবাকা সফটের সার্বিক তত্ত্বাবধানে সাইটটি নির্মিত হয়। দোয়া চাই আল্লাহ যেন শাবাকা সফট পরিবারকে এ রকম উদ্যোগ নিতে আরো বেশি তাওফীক দান করুন। আমীন।

3 Responses to “মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ওয়েবসাইট চালু হয়েছে”

  1. Anas July 4, 2010 at 7:35 pm #

    ভালই মাশাল্লাহ। ফিডের ব্যবস্থা থাকলে ভাল হত। না হলে নিয়মিত আসা হবে না।

    • Yousuf Sultan July 18, 2010 at 12:38 pm #

      ধন্যবাদ। শীঘ্রই ফিডের ব্যবস্থা হবে ইনশা’আল্লাহ।

  2. Sifat Sultan July 5, 2010 at 10:05 pm #

    Thanks for the info.

Leave a Reply:

Gravatar Image