প্রশ্ন : অনলাইন সার্ভে কোম্পানী speakasiaonline সম্পর্কে আপনার মতামত কী?

প্রশ্ন : ইউসুফ ভাই এটির ব্যাপারে শরীয়তের হুকুম জানতে চাই।

অনলাইনে আয়ের সার্ভে কোম্পানী speakasiaonline সম্পর্কে কিছু জানেন? সঠিক না ধোঁকাবাজি?

পরিচিত কয়েকজন ব্যবসায়ী কয়েকদিন থেকে speakasiaonline এ রেজিষ্ট্রেশন করার জন্য বলতেছে। এর আগে অনেকে এসেছিল ডেসটিনির অফার নিয়ে। সাড়া দেইনি। ইউনিটুপেইউ এ ইনভেষ্ট করার কথা বলেছিল। সুদের ব্যবসার কথা বলে ফিরিয়ে দিয়েছিলাম। আমার পাশের এক দোকানের মালিক speakasiaonline এ রেজিষ্ট্রেশন করেছে এখন আমাকে ধরেছে রেজিষ্ট্রশন করতে। তার পীড়াপিড়ীতে বললাম আগে আমাকে বুঝাও speakasiaonline এর কাজ কি? তারা কিভাবে আয় দিবে। তা যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে চিন্তা ভাবনা করে দেখব। আমি একজন মুসলিম হিসেবে হালাল – হারাম, জায়েয – নাজায়েয এর প্রশ্নও আছে। দেখি তুমি বুঝাও।
সে যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছে তাকে এনেছে বুঝানোর জন্য। ভাল মত বুঝাতে পারেনি। (ডেসটিনির মত ট্রেইনআপ হয়নি এখনো) নতুনতো তাই। যতটুকু বুঝিয়েছে তার মধ্যে বুঝলাম-
এটি একটি অনলাইন সার্ভে কোম্পানী। যারা বিভিন্ন কোম্পানীর হয়ে এশিয়া সার্ভে পরিচালনা করে। দীর্ঘ ৬ বছরের কোম্পানী সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, শ্রীলংকা সহ এশিয়ার বিভিন্ন দেশে তাদের সার্ভের কাজ চলে।

এতে রেজিষ্ট্রশন করতে ২০$ ডলার প্রয়োজন। আপাতত ১৫০০ টাকা হিসেবে নেয়। রেজিষ্ট্রশন করলে একজন প্যানেলিষ্ট হিসেবে গণ্য হবেন আপনি। এর পর ২০০$ ডলার দিতে হবে তাদের প্রকাশিত ম্যাগাজিনের জন্য সেখানে সার্ভের সহায়ক কিছু তথ্য থাকে। তাহলে মুল ইনভেষ্ট ২২০$ বা ১৫৪০০ টাকা ইনভেষ্ট করতে হবে।

এ টাকা ইনভেষ্ট এর বিনিময়ে আপনাকে দিবে প্রতি মাসে ৮ টি সার্ভে ফরম যার প্রতিটি ফরম পূরণ করলে আপনি পাবেন পারিশ্রমিক হিসেবে ২০$ বছরে ৫২ সপ্তাহ হলে ৪৮*২০=৯৬০ বা ৬৭২০০ (প্রায় ৪ গুণ) অবশ্য সার্ভিস চার্জ বাদ যাবে।

এছাড়া নেটওয়ার্কের মাধ্যমে আরো কিছু ইনকাম আছে। রেফারেল ইনকাম সহ হাবিজাবি আরো কিছু ইনকাম।

যাক নেটে সার্চ করে যা পেলাম তার সবই ইংরেজী। (আমি অবশ্য কম বুঝি) অনেক টিউটোরিয়াল পেলাম। ফেসবুকে দেখলাম আছে। তারপরো আপনারা নেটের সাথে যুক্ত আছেন তাই আপনাদের মতামতটা জানতে চাচ্ছি এ কোম্পানীতে রেজিষ্ট্রেশন করে ইনভেষ্ট করা যাবে কিনা? না কি সবটাকাই হারাতে হবে।

যেহেতু তারা সার্ভের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে টাকা দিচ্ছে তাই তা সুদ হবেনা হালাল হবে। এটুকু বুঝি।

এরা এখনো বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেনি। প্রক্রিয়া চলছে । ১০/১৫ দিনের মধ্যে শুরু হবে শুনছি। তবে রেজিষ্ট্রেশন করা যায়।

তাদের ওয়েবসাইট : http://www.speakasiaonline.com/

উত্তর : ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করার জন্য আপনাকে অভিনন্দন। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে হালাল উপার্জন ও হারাম বর্জনের তাওফীক দিন। আমীন।

Speakasiaonline.com এর প্রোডাক্ট ও পেমেন্ট মেথড যথাসম্ভব স্টাডি করলাম। এতে যেসব বিষয় স্পষ্ট হলো, সেগুলো হলো :

১. এতে রেজিষ্ট্রেশনের জন্য একটা মোটা অংকের টাকা নেয়া হয়। যদিও টাকাটার মধ্যে কিছু অংশ রেজিষ্ট্রেশন ফি এবং একটা বড় অংশ সার্ভের ই-জিন (ই-ম্যাগাজিন) এর জন্য নেয়া হয় বলে জানানো হয়, কিন্তু বাস্তবে এটা কেবল কথার মারপ্যাচ। কারণ ই-জিনের ভ্যালিডিটি থাকে এক বৎসর। আর এ কথা উল্লেখ করা আছে যে, ই-জিনের ভ্যালিডিটি যতদিন থাকবে, ততদিন সার্ভের টাকা পাওয়া যাবে। কাজেই রেজিষ্ট্রেশনের সময় যে ফি দেয়া হচ্ছে, তার মাধ্যমে এক বৎসর সার্ভেতে অংশ নেয়া যাবে। এরপর পুণরায় টাকা দিয়ে নবায়ন করতে হবে।

এখানে সুস্পষ্ট ভাবে টাকার বিনিময়ে টাকার লেনদেন হচ্ছে। অর্থাৎ তারা একদল থেকে টাকা নিয়ে আরেকদলকে টাকা দিচ্ছে। বাস্তবে কোনো প্রোডাক্ট এর মধ্যস্ততা থাকছে না। কাজেই সুদ, ধোঁকা ইত্যাদির জোরালো সম্ভাবনা থেকেই যাচ্ছে।

তাছাড়া কথার মারপ্যাচে এখানে বড় রকম ধোঁকা দেখা যাচ্ছে। মুসলমান হিসেবে যা থেকে বেঁচে থাকা আমাদের নৈতিক কর্তব্য।

২. সাইটটিতে বলা আছে, রেজিষ্ট্রেশনের সময় যে ফি দেয়া হবে, তা দিয়ে কেবল প্রথম দুই মাস সার্ভের টাকা দেয়া হবে, যদিও সার্ভেগুলো সঠিক না হয়। এর পরবর্তীতে সার্ভে সঠিক না হলে তারা সার্ভে রিজেক্ট করে দিতে পারে। যার অবশ্যম্ভাবী পরণিত টাকা না পাওয়া।

আর যারা ডেমো সার্ভেতে অংশগ্রহণ করেছেন, তারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে, সার্ভেগুলো ঠিক মতো ফিলাপ করার জন্য প্রয়োজন ভালো ইংরেজি জানা। অথচ এ কথা সাইটে কোথাও বলা নেই।

মানুষ মনে করছে যে আন্দাজের ওপর ফিলাপ করলেই টাকা পেয়ে যাবে। প্রথম দুই মাস যখন টাকা ঠিক মতো দেয়া হবে, তখন সে বিশ্বাস আরো দৃঢ় হবে। অথচ পরে বলা হচ্ছে, সার্ভের ধরণ, ফিলাপের সময় ইত্যাদি সামনে রেখে তারা বুঝে ফেলবে যে সার্ভেটা আন্দাজের ওপর ফিলাপ করা হয়েছে। কাজেই তা বাতিল করা হবে, টাকাও বাদ যাবে।

এতে সাধারণ ব্যবহারকারীদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

৩. মাল্টি লেভেল পদ্ধতিতে যে ইনকাম এতে যোগ হয়, তাতেও যথেষ্ট আপত্তি আছে। ডাউনলাইনে সদস্য রেজিষ্টারের ফি থেকে মেইন প্যানালিষ্টকে টাকা দেয়া হবে। এখানেও সেই টাকার বিনিময়ে টাকার লেনদেন।

৪. খোদ কোম্পানীটি তাদের সাইটে নিজেদের সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন দেয় নি। লিগ্যাল ডকুমেন্টসের যথেষ্ট ঘাটতি আছে তাতে। তাদের সাইট যে হোস্টিং সার্ভারে হোস্ট করা (godaddy.com), তার এক্সপাইরি তারিখ জানুয়ারী ২০১১ এ। এর সাথে তেমন কোনো কন্টাক্ট ইনফরমেশনও সেখানে দেয়া নেই।

ইন্ডিয়ার কমপ্লেইন্টস ডট কমে এক ভোক্তা অভিযোগ করেছেন যে, speakasiaonline.com এর নাম গত ৬ বছরে কমপক্ষে তিন বার পরিবর্তিত হয়েছে। এবং কয়েকটি দেশে একে ব্ল্যাকলিস্টেডও করা হয়েছে।

সবমিলিয়ে সাইটটি এখন পর্যন্ত ধোঁকাবাজী মনে হচ্ছে। তাই মুসলিম ভাই-বোনদের এ থেকে বিরত থাকার জন্যই অনুরোধ করবো। আল্লাহ আমাদের সহায় হোন।

সহায়ক লিংক :

১. http://hubpages.com/hub/Speak-Asia-MLM-Review

২. http://yousufsultan.com/posts/affiliate-marketing-and-islam/

5 Responses to “প্রশ্ন : অনলাইন সার্ভে কোম্পানী speakasiaonline সম্পর্কে আপনার মতামত কী?”

  1. sadi November 22, 2010 at 11:42 am #

    ধন্যবাদ ইউসুফ ভাই।

    • Yousuf Sultan November 23, 2010 at 9:34 am #

      আপনাকেও ধন্যবাদ সাদী ভাই।

  2. mohiuddin January 2, 2011 at 7:05 pm #

    نشكركم علي فتواكم الغالية وعلي الحكومة أن تصادر هذه التجارة الغرارة والكثير من الناس قد خدعوا

    • Yousuf Sultan January 2, 2011 at 9:46 pm #

      جزاكم الله خيرا

  3. sanaullah April 19, 2011 at 8:06 pm #

    Jan 2, 2011

    نشكركم علي فتواكم الغالية وعلي الحكومة أن تصادر هذه التجارة الغرارة والكثير من الناس قد خدعو

Leave a Reply:

Gravatar Image