সুনানে নাসায়ীর প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ ذخيرة العقبى في شرح المجتبى

আমার একজন প্রিয় বন্ধু বেশি ক’দিন আগে এই গ্রন্থটি খুঁজে ডাউনলোড করার অনুরোধ করেছিলেন। আজ সময় করে খুঁজে পেয়েছি। লিংকটি সবার সাথে শেয়ার করার জন্যই এই পোষ্ট।

গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য :

নাম : شرح سنن النسائي المسمى ذخيرة العقبى في شرح المجتبى
লেখক : محمد بن علي بن آدم بن موسى الأثيوبي الولوي
প্রকাশক : دار المعراج الدولية للنشر
খন্ড : 40
মোট পৃষ্ঠা : 19797
মোট সাইজ : ৩৩০ মেগাবাইট Continue Reading…

Juma Bayan : Imani brotherhood | ঈমানী ভাতৃত্ব

বিবরণ : ঈমানের ভিত্তিতে যে ভাতৃত্বের বন্ধন তৈরি হয়, তা স্থায়ী। শুধু বংশীয় কারণে যে ভাতৃত্ব, তা ক্ষণস্থায়ী। ঈমানী ভাতৃত্ব কীভাবে দৃঢ় হয়, কীভাবে তাতে ফাটল ধরে, আর এ ভাতৃত্বের দায়িত্বগুলো কী, তা জানার জন্য এই বয়ানটি শুনুন।

স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

তারিখ : ০৯/০৯/২০১১ Continue Reading…

প্রশ্ন : সন্তান পালক নেয়ার বিধান কী?

প্রশ্ন : ইসলামে সন্তান পালক নেয়ার হুকুম কী?যদি কোন শিশুকে দত্তক নেয়া হয়,তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি দত্তকগ্রহণকারী মায়ের সাথে দেখা করা জায়েয হবে?আশা করি,কোরআন-হাদীসের আলোকে উত্তর জানিয়ে বাধিত করবেন।ধন্যবাদ।

উত্তর : আসসালামু আলাইকুম।

সন্তান পালক নেয়ার বা দত্তক নেয়ার কোনো শরয়ী বিধান ইসলামে নেই। অর্থাৎ কেউ কোনো শিশুকে দত্তক নিলে ইসলাম তাকে তার সন্তান হিসেবে গণ্য করে না। বরং সন্তান সবসময় তার আসল পিতার দিকেই সম্পৃক্ত হবে।

কোনো গরীব শিশুকে সাহায্য করণার্থে তাকে ভরণপোষণ করা, তাকে বাবা সম্বোধন করতে বলা একটি সৎ কাজ, নি:সন্দেহে। তবে এতে সত্যিকার অর্থেই সে তার বাবা হয়ে যায় না। দত্তক নেয়া শিশুটি তার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। এবং পর্দার ক্ষেত্রেও তা কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ শিশুটি ছেলে হলে বড় হয়ে তাকে দত্তক নেয়া মায়ের সাথে পর্দা করতে হবে। আবার মেয়ে হলে তাকে দত্তক নেয়া পিতার সাথে পর্দা করতে হবে এবং সে তাকে দত্তক নেয়া পিতার ছেলের সাথে বিবাহও করতে পারবে। কারণ শরীয়তে এ সম্পর্ক কখনোই বংশীয় সম্পর্কে পরিণত হয় না। এটা জাহেলী যুগের ধারণা ছিল। Continue Reading…

Ques : Spreading legs to Qibla and passing in front of a Musalli

Ques : As salamu alaikum.

Hope you are well by the grace of Almighty Allah. I have some questions now-

- We consider it illegal to spread our legs towards Qibla while sitting or lying. Is this Haram or Khelaf-e-Adaab?

- I have observed in mosques that, if someone finishes his prayer while a person is still praying behind him, he usually waits until the other person finishes. Is this necessary? If necessary, how much (fardh, wajib etc)? Continue Reading…

তাবলীগ জামাত সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্ন

প্রশ্ন : আস-সালামু আলাইকুম।অনেক ব্যস্ততার মাঝে কেমন আছেন ভাই?আর টিভি তে আপনের প্রোগ্রাম কেমন হচ্ছে ভাই,অনেক ইচ্ছা থাকা সত্বে ও দেখতে পারি না ৯-৬টা চাকুরির কারনে।দোয়া করি আল্লাহ তা’লা আপনাকে দীন ইসলামের বেশি বেশি খিদমত করার তওফিক দ্বীন।

অন্যান্য ইসলামী সংগঠনের মত আমি তাবলীগ জামাতকে পছন্দ করি,কারন আমি ইসলামকে ভালবাসি।আমি চেষ্টা করি যখনই যেখান থেকে সুযোগ পাই ইসলাম থেকে জানতে যদি কেউ সহিহ সুন্নাহ-হাদিসের ভিত্তিতে কথা বলে।আমি তাবলীগ জামাতের সাথে মিশতে চাই কিন্ত ওদের অনেক জিনিষ আমার কাছে খটকা লাগে, তাই আমি আজ এসেছি কিছু তাবলীগ জামাতের ব্যাপারে কিছু প্রশ্ন নিয়ে।আমি জানি ভাই আপনি অনেক ব্যস্ত,কিন্ত আপনি যদি আপনার ব্যস্ততার ফাকে একটু সময় আমাকে দেন তাহলে আমার অনেক অনেক বড় উপকার হয়,আমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে আমি পুরোপুরি তাবলীগের সাথে জড়াব কিনা। Continue Reading…